বেতাগীতে ৩দিন ব্যাপি ভূমিসেবা মেলা উদ্বোধন
বরগুনার বেতাগীতেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভূমিসেবা মেলা উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ও এ সংক্রান্ত একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান কবির। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জলিলুর রহমান খান নান্ন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এস এম নুরুল ইসলাম পান্না, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ খান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো. রফিকুল আমিন, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর উপজেলা সভাপতি সাইদুল ইসলাম মন্টু, বিএনপি নেতা মো. জলিলুর রহমান খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নেসার উদ্দিন খান,বেতাগী উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মিজানুর রহমান ডব্লিউ, বেতাগী উপজেলা রির্পোটাস ইউনিটির সভাপতি মোঃ মেহেদি হাসান কোয়েল, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি কে এম আব্দুল ওয়াদুদ মিয়া এবং বুড়ামজুমদার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নাসির আহমেদ।
বক্তারা সরকারের ভূমিসেবা ডিজিটালকরণ এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। উদ্বোধনী পর্ব শেষে ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন, নাগরিক অধিকার ও করণীয় বিষয়ে একটি গণসচেতনামূলক সেমিনার এবং জনসাধারণের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শোনার লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়। মেলায় আগত নাগরিকেরা তাৎক্ষণিকভাবে বিভিন্ন ভূমিসেবা ও পরামর্শ গ্রহণ করেন।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































